মূল অংশে যান
TENS AGRO LIMITED.

ট্রাই-অ্যাকশন ৫৫ এসসি

হোম / পণ্যসমূহ/ / ট্রাই-অ্যাকশন ৫৫ এসসি
ট্রাই-অ্যাকশন ৫৫ এসসি

ট্রাই-অ্যাকশন ৫৫ এসসি

এজোক্সিস্ট্রোবিন ২০% + সিপ্রোকোনাজল ৮% + বুসক্যালিড ২৭.৫%

ট্রাই-অ্যাকশন ৫৫ এসসি স্পর্শক, প্রবহমান ও ট্রান্সল্যামিনার গুণসম্পন্ন তিন মৌলের সমন্বয়ে গঠিত অত্যাধুনিক ছত্রাকনাশক। প্রতি লিটার ট্রাই-অ্যাকশন এ ২০০ গ্রাম এজোক্সিস্ট্রোবিন, ৮০ গ্রাম সিপ্রোকোনাজল এবং ২৭৫ গ্রাম বুসক্যালিড আছে।

কীভাবে কাজ করে?

  • স্পর্শক ক্রিয়াসম্পন্ন ছত্রাকনাশক হওয়ার জন্য ছত্রাকের সংস্পর্শে আসলে ছত্রাকের বৃদ্ধিকে বাধাগ্রস্ত করে।
  • প্রবহমান ক্রিয়াসম্পন্ন ছত্রাকনাশক হওয়ার জন্য অল্প সময়ের মধ্যেই ইহা গাছের ভিতরে প্রবেশ করে সর্বত্র ছড়িয়ে পড়ে গাছকে রোগ প্রতিরোধী করে তোলে।
  • ট্রান্সল্যামিনার গুণসম্পন্ন ছত্রাকনাশক হওয়ায় পাতার উভয় পাশে ছত্রাক ধ্বংস করতে পারে।
  • জমিতে আক্রান্ত হওয়ার পূর্বে অর্থাৎ প্রতিরোধক হিসাবে ব্যবহার করলে এটি রোগের জীবাণুকে (ছত্রাক) গাছের শরীরে ঢুকতে দেয় না।
  • বুসক্যালিড একটি নিউ জেনারেশনের ছত্রাকনাশক যা ছত্রাকের মাইটোকন্ড্রিয়াল শ্বসন এবং এটিপি উৎপাদন বাধাগ্রস্ত করে।

ট্রাই-অ্যাকশন ব্যবহারের সুবিধা:

  • ট্রাই-অ্যাকশন ৫৫ এসসি আধুনিক ও শক্তিশালী ছত্রাকনাশক যা ধানের খোলপোড়া ও খোলপচা রোগ দমনে যুগান্তকারী সমাধান।
  • ডোজ কম ও সাশ্রয়ী।
  • ধানের চকচকে পুষ্ট দানা, সোনালী উজ্জ্বল রঙ ও অধিক ফলনের নিশ্চয়তা।
  • ধানসহ সকল সবজির ছত্রাকজনিত রোগ দমনে সেরা সমাধান।

প্রয়োগমাত্রা:

ফসলবালাইপ্রয়োগমাত্রা
প্রতি লিটার পানিতেপ্রতি একরেপ্রতি হেক্টরে
চাব্ল্যাক রট২ মিলি৪০০ মিলি১ লিটার
ধানখোলপোড়া, খোলপচা০.৩ মিলি৬০ মিলি১৫০ মিলি
আমঅ্যানথ্রাকনোজ০.৩ মিলি৬০ মিলি১৫০ মিলি
আলুনাভি ধ্বসা০.৩ মিলি৬০ মিলি১৫০ মিলি

প্রয়োগের সময়:

  • ১ম স্প্রে: গাছের ৩০-৩৫ দিন বয়সে অর্থাৎ সর্বোচ্চ কুশি (Tillering) অবস্থায়।
  • ২য় স্প্রে: গাছের ৫০-৫৫ দিন বয়সে অর্থাৎ থোড় অবস্থায়।
  • ৩য় স্প্রে: গাছের ৬৫-৭০ দিন বয়সে অর্থাৎ শীষ আসার পর।

নির্দেশনা: ট্রাই-অ্যাকশন ৫৫ এসসি স্প্রে করার পর ৭-১৪ দিন পর্যন্ত ক্ষেতে গৃহপালিত পশুপাখি প্রবেশ করতে দিবেন না এবং উক্ত সময়ের মধ্যে ফসল তুলবেন না।

সাবধানতা: ব্যবহারের পূর্বে প্যাকেটের গায়ে লিখিত নির্দেশাবলী ভালভাবে পড়ুন এবং মেনে চলুন।

প্যাক সাইজ: ২০ মিলি, ৫০ মিলি, ১০০ মিলি, ২০০ মিলি
রেজি নং: এপি-৮১৯৫