মূল অংশে যান
TENS AGRO LIMITED.

ডাইনেব ৮০ ডব্লিউপি

হোম / পণ্যসমূহ/ / ডাইনেব ৮০ ডব্লিউপি
ডাইনেব ৮০ ডব্লিউপি

ডাইনেব ৮০ ডব্লিউপি

প্রপিনেব ৭০% + ডাইমেথোমর্ফ ১০%

ডাইনেব ৮০ ডব্লিউপি একটি বহুমুখী স্পর্শক, অন্তর্বাহী, এবং ট্রান্সল্যামিনার ক্রিয়া সম্পন্ন ডাইথিওকার্বামের জাতীয় নিউ কম্বিনেশনের আধুনিক ছত্রাকনাশক। প্রতি কেজি ডাইনেব এ প্রপিনেব ৭০০ গ্রাম ও ডাইমেথোমর্ফ ১০০ গ্রাম আছে।

কীভাবে কাজ করে?

*প্রপিনেব স্পর্শক ক্রিয়া সম্পন্ন ছত্রাকনাশক হওয়ায় পাতায় প্রয়োগের সাথে সাথে কার্বন ডাই-সালফাইড তৈরি হয়, ফলে ছত্রাকের স্পোর তৈরিতে বাধা সৃষ্টি করে।

*প্রবাহমান ক্রিয়া সম্পন্ন ছত্রাকনাশক হওয়ার জন্য অল্প সময়ের মধ্যেই ইহা গাছের ভিতরে প্রবেশ করে সর্বত্র ছড়িয়ে পরে গাছকে রোগ প্রতিরোধী করে তোলে।

*এটি সরাসরি সংস্পর্শে এসে ছত্রাকের স্পোর ধ্বংস করে এবং সেগুলোকে উদ্ভিদের টিস্যুর ভেতরে সংক্রমণ স্থাপন করতে বাধা দেয়।

*প্রপিনেব লিপোফিলিক গুণ সম্পন্ন হওয়ায় গাছের পাতার উপর মোমের মত আবরণ সৃষ্টি করে যার ফলে বাইরে থেকে কোন রোগ জীবানু প্রবেশ করতে দেয় না।

ডাইনেব ব্যবহারের সুবিধা:

# ডাইনেব ৮০ ডব্লিউপি আলুর লেইট ব্লাইট (নাবিধ্বসা) রোগসহ নানা জাতের ফসলের বিভিন্ন প্রকার ছত্রাকজনিত রোগ দমনে কার্যকারী সমাধান।

# প্রপিনেব উদ্ভিদের রোগ নিয়ন্ত্রণের পাশাপাশি উদ্ভিদের পুষ্টি উপাদান হিসেবে জিংক এর অভাব পূরণ করে।

প্রয়োগমাত্রা :

ফসলবালাইপ্রয়োগমাত্রা
প্রতি লিটার পানিতেপ্রতি একরেপ্রতি হেক্টরে
চারেড রাস্ট৪ গ্রাম৮০০ গ্রাম২ কেজি
আলুনাভী ধ্বসা৩ গ্রাম৬০০ গ্রাম১.৫ কেজি

নির্দেশনা: ডাইনেব ৮০ ডব্লিউপি স্প্রে করার পর ৭-১৪ দিন পর্যন্ত ক্ষেতে গৃহপালিত পশুপাখি প্রবেশ করতে দিবেন না এবং উক্ত সময়ের মধ্যে ফসল তুলবেন না।

সাবধানতা: ব্যবহারের পূর্বে প্যাকেটের গায়ে লিখিত নির্দেশাবলী ভালভাবে পড়ুন এবং মেনে চলুন।

প্যাক সাইজ : ১০০ গ্রাম, ৫০০ গ্রাম

রেজি নং : এপি-৭৯৩৪