Tens Core 88 WP

Home / Products

/ Tens Core 88 WP

টেনস কোর ৮৮ ডব্লিউপি

ট্রাইসাইক্লাজল ৬০% + বিসমার্থিওজল ২০% + ট্রাইফ্লক্সিস্ট্রোবিন ৮%

টেনস কোর ৮৮ ডব্লিউপি প্রবাহমান ও ট্রান্সল্যামিনার গুনসম্পন্ন আধুনিক, শক্তিশালী তিন মৌলের সমন্বয়ে গঠিত ছত্রাকনাশক। প্রতি কেজি টেনস কোর এ ট্রাইসাইক্লাজল ৬০০ গ্রাম, বিসমার্থিওজল ২০০ গ্রাম এবং ট্রাইফ্লক্সিস্ট্রোবিন ৮০ গ্রাম আছে।

কীভাবে কাজ করে?

  • প্রবাহমান ক্রিয়া সম্পন্ন ছত্রাকনাশক হওয়ার জন্য অল্প সময়ের মধ্যেই ইহা গাছের ভিতরে প্রবেশ করে সর্বত্র ছড়িয়ে পড়ে গাছকে রোগ প্রতিরোধী করে তোলে।
  • ইহা ট্রান্সল্যামিনার গুনসম্পন্ন হওয়ায় তাই পাতার উপরের স্তরে পড়লে তা পাতার এপিডার্মিস ভেদ করে নিচের স্তরে চলে যায়, ফলে পাতার উভয় অংশ ব্লাস্ট মুক্ত থাকে।
  • জমিতে ব্লাস্ট (Blast) আক্রান্ত হওয়ার পূর্বে অর্থাৎ প্রতিরোধক হিসাবে স্প্রে করলে এটি রোগের জীবাণুকে (ছত্রাক) গাছের শরীরে ঢুকতে দেয় না। ফলে ধান গাছ ব্লাস্ট দ্বারা আক্রান্ত হতে পারে না।
  • জমিতে ব্লাস্ট (Blast) সংক্রমণ হওয়ার পর প্রয়োগ করলে ছত্রাকের বংশবৃদ্ধি বাধাগ্রস্থ হয়। ফলে নতুন করে রোগের আক্রমণ হয় না বা রোগের লক্ষণ তৈরী হয় না।

টেনস কোর ব্যবহারের সুবিধা:

  • টেনস কোর তিন মৌলের সমন্বয়ে গঠিত আধুনিক, শক্তিশালী ছত্রাকনাশক যা একসাথে ধানের ব্লাস্ট ও বিএলবি দমনে যুগান্তকারী সমাধান।
  • এটি প্রতিরোধক এবং প্রতিকারক হিসেবে কাজ করে।
  • ধানের চকচকে পুষ্ট দানা, সোনালী উজ্জ্বল রং ও অধিক ফলনের নিশ্চয়তা।

প্রয়োগমাত্রা :

ফসল বালাই প্রয়োগমাত্রা
প্রতি লিটার পানিতে প্রতি একরে প্রতি হেক্টরে
চা ব্ল্যাক রট ১ গ্রাম ২০০ গ্রাম ৫০০ গ্রাম
ধান ব্লাস্ট এবং বিএলবি ০.৬ গ্রাম ১২০ গ্রাম ৩০০ গ্রাম

প্রয়োগের সময়:

১ম স্প্রে: গাছের ৫০-৫৫ দিন বয়সে অর্থাৎ থোর আসার সময়

২য় স্প্রে: গাছের ৬৫-৭০ দিন বয়সে অর্থাৎ শীষ আসার পর

নির্দেশনা: টেনস কোর ৮৮ ডব্লিউপি স্প্রে করার পর ৭-১৪ দিন পর্যন্ত ক্ষেতে গৃহপালিত পশুপাখি প্রবেশ করতে দিবেন না এবং উক্ত সময়ের মধ্যে ফসল তুলবেন না।

সাবধানতা: ব্যবহারের পূর্বে প্যাকেটের গায়ে লিখিত নির্দেশাবলী ভালভাবে পড়ুন এবং মেনে চলুন।

প্যাক সাইজ : ১০ গ্রাম, ৪০ গ্রাম, ১০০ গ্রাম

রেজি নং : এপি-৮১৯৭

Tens Core 88 WP

(Tricyclazole 60% + Bismerthiazol 20% + Trifloxystrobin 8%)

Tens Core 88 WP is a modern, powerful fungicide formulated with the combination of three active ingredients. Each Kg of Tens Core 88 WP contains 600 g Tricyclazole, 200 g Bismerthiazol and 80 g Trifloxystrobin.

How it works?

  • As a systemic fungicide, it is rapidly absorbed into the plant after application and moves throughout the plant, providing effective protection against diseases.
  • Due to its translaminar activity, it penetrates the leaf surface and moves from the upper to the lower side of the leaf, protecting both leaf surfaces from blast infection.
  • When applied before blast infection (as a preventive treatment), it prevents the blast pathogen (fungus) from entering the plant tissues, thereby protecting the rice crop from blast disease.
  • When applied after blast infection, it inhibits the growth and reproduction of the fungus, preventing further disease development and the formation of new lesions.

Benefits of Tens Core 88 WP

  • A modern, highly effective fungicide combining three active ingredients to provide an advanced solution for controlling rice blast and bacterial leaf blight (BLB).
  • Provides both preventive and curative disease control.
  • Ensures well-filled grains, bright golden panicles, and higher yield potential.

Application Rate

Crop Pest Dosage
Per Liter of Water Per Acre Per Hectare
Tea Black rot 1 gram 200 gram 500 gram
Rice Blast & BLB 0.6 gram 120 gram 300 gram

Time of Application

1st Spray: Apply at 50–55 days after transplanting (DAT), at the panicle initiation stage.

2nd Spray: Apply at 65–70 days after transplanting (DAT), immediately after panicle emergence (heading stage).

Instructions: Do not allow livestock or domestic animals to enter the treated field for 7-14 days after application. Do not harvest the crop during this restricted period.

Precautions: Read and follow all instructions written on the package carefully before use.

Pack Size: 10 gram, 40 gram, 100 gram

Registration No.: AP-8197