রেক্সানিল ৭২ ডব্লিউপি
ম্যানকোজেব ৬৪% + সাইমোক্সানিল ৮%
রেক্সানিল ৭২ ডব্লিউপি একটি স্পর্শক, প্রবাহমান, ট্রান্সল্যামিনার, প্রতিরোধক ও প্রতিকারক ক্রিয়াসম্পন্ন ছত্রাকনাশক। প্রতি কেজি রেক্সানিল এ ম্যানকোজেব ৬৪০ গ্রাম ও সাইমোক্সানিল ৮০ গ্রাম আছে।
কীভাবে কাজ করে?
*স্পর্শক ক্রিয়া সম্পন্ন ছত্রাকনাশক হওয়ার জন্য ছত্রাকের সংস্পর্শে আসলে ছত্রাকের বৃদ্ধিকে বাধাগ্রস্থ করে।
*প্রবাহমান ক্রিয়া সম্পন্ন ছত্রাকনাশক হওয়ার জন্য অল্প সময়ের মধ্যেই ইহা গাছের ভিতরে প্রবেশ করে সর্বত্র ছড়িয়ে পরে গাছকে রোগ প্রতিরোধী করে তোলে।
*জমিতে আক্রান্ত হওয়ার পূর্বে অর্থাৎ প্রতিরোধক হিসাবে ব্যবহার করলে এটি রোগের জীবাণুকে (ছত্রাক) গাছের শরীরে ঢুকতে দেয় না।
জমিতে সংক্রমণ হওয়ার পর প্রয়োগ করলে ছত্রাকের বংশবৃদ্ধি বাধাগ্রস্থ হয়। ফলে নতুন করে রোগের আক্রমণ হয় না বা রোগের লক্ষণ তৈরী হয় না।
রেক্সানিল ৭২ ডব্লিউপি ব্যবহারের সুবিধা:
# রেক্সানিল ৭২ ডব্লিউপি আলুর লেইট ব্লাইট (নাভী ধ্বসা) রোগসহ নানা জাতের ফসলের বিভিন্ন প্রকার ছত্রাকজনিত রোগ দমনে কার্যকারী সমাধান।
# প্রতিরোধক ও প্রতিকারক হিসাবে কার্যকরী। তাই আক্রমণের পূর্বে স্প্রে করলে মড়ক দেখা যায় না এবং আক্রান্ত পাতায় স্প্রে করলে রোগের বিস্তার দ্রুত বন্ধ করে।
প্রয়োগমাত্রা :
| ফসল | বালাই | প্রয়োগমাত্রা | ||
|---|---|---|---|---|
| প্রতি লিটার পানিতে | প্রতি একরে | প্রতি হেক্টরে | ||
| চা | রেড রাস্ট | ৩ গ্রাম | ৬০০ গ্রাম | ১.৫ কেজি |
| আলু | নাভী ধ্বসা | ২ গ্রাম | ৪০০ গ্রাম | ১ কেজি |
নির্দেশনা: রেক্সানিল ৭২ ডব্লিউপি স্প্রে করার পর ৭-১৪ দিন পর্যন্ত ক্ষেতে গৃহপালিত পশুপাখি প্রবেশ করতে দিবেন না এবং উক্ত সময়ের মধ্যে ফসল তুলবেন না।
সাবধানতা: ব্যবহারের পূর্বে প্যাকেটের গায়ে লিখিত নির্দেশাবলী ভালভাবে পড়ুন এবং মেনে চলুন।
প্যাক সাইজ : ১০০ গ্রাম, ৫০০ গ্রাম
রেজি নং : এপি-৭৯২৩
Rexanil 72 WP
(Mancozeb 64% + Cymoxanil 8%)
Rexanil 72 WP is a modern fungicide with contact, systemic, translaminar, preventive, and curative modes of action. Each Kilogram of Rexanil 72 WP contains 640 g Mancozeb and 80 g of Cymoxanil.
How it works?
*Mancozeb acts as a contact fungicide. Upon contact with fungal pathogens, it disrupts their metabolic processes, inhibiting fungal growth and preventing disease development.
*Cymoxanil is a systemic and translaminar fungicide. It is rapidly absorbed into plant tissues and moves within the plant, providing internal protection against fungal infections.
*When applied preventively, before infection occurs, it prevents fungal pathogens from penetrating and establishing infection within the plant.
*When applied after infection, its curative action suppresses fungal growth and reproduction, preventing further disease development and the appearance of new disease symptoms.
Benefits of Rexanil 72 WP
# Rexanil 72 WP provides highly effective control of late blight in potato, as well as a broad spectrum of fungal diseases in many other crops.
#Its preventive and curative properties provide reliable disease management. Applied before infection, it protects crops from disease establishment. Applied soon after infection, it rapidly halts disease progression and limits the spread of infection to healthy plant tissues.
Application Rate
| Crop | Pest | Dosage | ||
|---|---|---|---|---|
| Per Liter of Water | Per Acre | Per Hectare | ||
| Tea | Red Rust | 3 gram | 600 gram | 1.5 Kg |
| Potato | Late Blight | 2 gram | 400 gram | 1 Kg |
Instructions: Do not allow livestock or domestic animals to enter the treated field for 7-14 days after application. Do not harvest the crop during this restricted period.
Precautions
Read and follow all instructions written on the package carefully before use.
Pack Size: 100 gram, 500 gram
Registration No.: AP-7923