ডাইনেব ৮০ ডব্লিউপি
প্রপিনেব ৭০% + ডাইমেথোমর্ফ ১০%
ডাইনেব ৮০ ডব্লিউপি একটি বহুমুখী স্পর্শক, অন্তর্বাহী, এবং ট্রান্সল্যামিনার ক্রিয়া সম্পন্ন ডাইথিওকার্বামের জাতীয় নিউ কম্বিনেশনের আধুনিক ছত্রাকনাশক। প্রতি কেজি ডাইনেব এ প্রপিনেব ৭০০ গ্রাম ও ডাইমেথোমর্ফ ১০০ গ্রাম আছে।
কীভাবে কাজ করে?
*প্রপিনেব স্পর্শক ক্রিয়া সম্পন্ন ছত্রাকনাশক হওয়ায় পাতায় প্রয়োগের সাথে সাথে কার্বন ডাই-সালফাইড তৈরি হয়, ফলে ছত্রাকের স্পোর তৈরিতে বাধা সৃষ্টি করে।
*প্রবাহমান ক্রিয়া সম্পন্ন ছত্রাকনাশক হওয়ার জন্য অল্প সময়ের মধ্যেই ইহা গাছের ভিতরে প্রবেশ করে সর্বত্র ছড়িয়ে পরে গাছকে রোগ প্রতিরোধী করে তোলে।
*এটি সরাসরি সংস্পর্শে এসে ছত্রাকের স্পোর ধ্বংস করে এবং সেগুলোকে উদ্ভিদের টিস্যুর ভেতরে সংক্রমণ স্থাপন করতে বাধা দেয়।
*প্রপিনেব লিপোফিলিক গুণ সম্পন্ন হওয়ায় গাছের পাতার উপর মোমের মত আবরণ সৃষ্টি করে যার ফলে বাইরে থেকে কোন রোগ জীবানু প্রবেশ করতে দেয় না।
ডাইনেব ব্যবহারের সুবিধা:
# ডাইনেব ৮০ ডব্লিউপি আলুর লেইট ব্লাইট (নাবিধ্বসা) রোগসহ নানা জাতের ফসলের বিভিন্ন প্রকার ছত্রাকজনিত রোগ দমনে কার্যকারী সমাধান।
# প্রপিনেব উদ্ভিদের রোগ নিয়ন্ত্রণের পাশাপাশি উদ্ভিদের পুষ্টি উপাদান হিসেবে জিংক এর অভাব পূরণ করে।
প্রয়োগমাত্রা :
| ফসল | বালাই | প্রয়োগমাত্রা | ||
|---|---|---|---|---|
| প্রতি লিটার পানিতে | প্রতি একরে | প্রতি হেক্টরে | ||
| চা | রেড রাস্ট | ৪ গ্রাম | ৮০০ গ্রাম | ২ কেজি |
| আলু | নাভী ধ্বসা | ৩ গ্রাম | ৬০০ গ্রাম | ১.৫ কেজি |
নির্দেশনা: ডাইনেব ৮০ ডব্লিউপি স্প্রে করার পর ৭-১৪ দিন পর্যন্ত ক্ষেতে গৃহপালিত পশুপাখি প্রবেশ করতে দিবেন না এবং উক্ত সময়ের মধ্যে ফসল তুলবেন না।
সাবধানতা: ব্যবহারের পূর্বে প্যাকেটের গায়ে লিখিত নির্দেশাবলী ভালভাবে পড়ুন এবং মেনে চলুন।
প্যাক সাইজ : ১০০ গ্রাম, ৫০০ গ্রাম
রেজি নং : এপি-৭৯৩৪
Dineb 80 WP
(Propineb 70% + Dimethomorph 10%)
Dineb 80 WP is a modern fungicide containing a unique combination of contact, systemic, and translaminar modes of action. Each Kilogram of Dineb 80 WP contains 700 g Propineb and 100 g of Dimethomorph.
How it works?
*Propineb is a contact fungicide. After application to plant surfaces, it rapidly forms carbon disulfide (CS2), which inhibits spore germination and prevents fungal infection.
*Dimethomorph is a systemic fungicide. It is quickly absorbed into plant tissues and translocated throughout the plant, providing effective protection against fungal diseases from within.
*It kills fungal conidia (spores) upon direct contact and prevents them from establishing infection inside plant tissues.
*Due to the lipophilic properties of Propineb, it forms a protective wax-like film on the leaf surface, creating a barrier that prevents disease-causing pathogens from penetrating the plant.
Benefits of Dineb 80 WP
# Dineb 80 WP provides effective control of late blight and a wide range of other fungal diseases in potato and many other crops.
# In addition to disease control, Propineb serves as a source of zinc, supplying an essential micronutrient that helps correct zinc deficiency, promotes healthy plant growth, and contributes to improved crop yield.
Application Rate
| Crop | Pest | Dosage | ||
|---|---|---|---|---|
| Per Liter of Water | Per Acre | Per Hectare | ||
| Tea | Red Rust | 4 gram | 800 gram | 2 Kg |
| Potato | Late Blight | 3 gram | 600 gram | 1.5 Kg |
Instructions: Do not allow livestock or domestic animals to enter the treated field for 7-14 days after application. Do not harvest the crop during this restricted period.
Precautions
Read and follow all instructions written on the package carefully before use.
Pack Size: 100 gram, 500 gram
Registration No.: AP-7934