Diaction 25 SC

Home / Products

/ Diaction 25 SC

ডাই অ্যাকশন ২৫ এসসি

টেবুকোনাজল ১৫% + হেক্সাকোনাজল ১০%

ডাই অ্যাকশন ২৫ এসসি প্রবাহমান, ট্রান্সল্যামিনার গুনসম্পন্ন নতুন কম্বিনেশনের ছত্রাকনাশক। প্রতি লিটার ডাই অ্যাকশন এ ১৫০ গ্রাম টেবুকোনাজল, ১০০ গ্রাম হেক্সাকোনাজল আছে।

কীভাবে কাজ করে?

*প্রবাহমান ক্রিয়া সম্পন্ন ছত্রাকনাশক হওয়ার জন্য অল্প সময়ের মধ্যেই ইহা গাছের ভিতরে প্রবেশ করে সর্বত্র ছড়িয়ে পরে গাছকে রোগ প্রতিরোধী করে তোলে।

*ইহা ট্রান্সল্যামিনার গুনসম্পন্ন হওয়ায় তাই পাতার উপরের স্তরে পড়লে তা পাতার এপিডার্মিস ভেদ করে নিচের স্তরে চলে যায় ফলে পাতার উভয় অংশ রোগ মুক্ত থাকে।

* জমিতে আক্রান্ত হওয়ার পূর্বে অর্থাৎ প্রতিরোধক হিসাবে ব্যবহার করলে এটি রোগের জীবাণুকে (ছত্রাক) গাছের শরীরে ঢুকতে দেয় না।

*জমিতে সংক্রমণ হওয়ার পর প্রয়োগ করলে ছত্রাকের বংশবৃদ্ধি বাধাগ্রস্থ হয়। ফলে নতুন করে রোগের আক্রমণ হয় না বা রোগের লক্ষণ তৈরী হয় না।

* বিদ্যমান জীবাণুর (স্পোর) বিস্তার দমন করে।

ডাই অ্যাকশন ব্যবহারের সুবিধা:

# ডাই অ্যাকশন ২৫ এসসি আধুনিক ছত্রাকনাশক যা ধানের খোলপোড়া ও খোলপঁচা রোগ সফলভাবে দমন করে।

# পরিবেশ বান্ধব ও সাশ্রয়ী।

# এটি একাধারে প্রতিরোধক, প্রতিকারক ও নিমূলকারী হিসেবে কাজ করে।

# ধানের চকচকে পুষ্ট দানা, সোনালী উজ্জ্বল রং ও অধিক ফলনের নিশ্চয়তা।

# ধানসহ সকল সবজির ছত্রাকজনিত রোগ দমনে সেরা সমাধান।

প্রয়োগমাত্রা :

ফসল বালাই প্রয়োগমাত্রা
প্রতি লিটার পানিতে প্রতি একরে প্রতি হেক্টরে
চা ব্ল্যাক রট, রেড রাস্ট ১.৫ মিলি ৩০০ মিলি ৭৫০ মিলি
ধান খোলপোড়া, খোলপঁচা, লক্ষীর গু ১ মিলি ২০০ মিলি ৫০০ মিলি

প্রয়োগের সময়:

১ম স্প্রে: গাছের ৩০-৩৫ দিন বয়সে অর্থাৎ সর্বোচ্চ কুশি (Tillering) অবস্থায়।

২য় স্প্রে: গাছের ৫০-৫৫ দিন বয়সে অর্থাৎ থোড় অবস্থায়।

নির্দেশনা: ডাই অ্যাকশন ২৫ এসসি স্প্রে করার পর ৭-১৪ দিন পর্যন্ত ক্ষেতে গৃহপালিত পশুপাখি প্রবেশ করতে দিবেন না এবং উক্ত সময়ের মধ্যে ফসল তুলবেন না।

সাবধানতা: ব্যবহারের পূর্বে প্যাকেটের গায়ে লিখিত নির্দেশাবলী ভালভাবে পড়ুন এবং মেনে চলুন।

প্যাক সাইজ : ৫০ মিলি, ১০০ মিলি, ২৫০ মিলি, ৫০০ মিলি

রেজি নং : এপি-৭৯৩৮

Diaction 25 SC

(Tebuconazole 15% + Hexaconazole 10%)

Diaction 25 SC is a systemic and translaminar broad-spectrum combination fungicide. Each liter of Diaction contains 150 grams of Tebuconazole and 100 grams of Hexaconazole.

How it works?

*As a systemic fungicide, it is rapidly absorbed by the plant and translocated throughout its tissues, providing effective protection against fungal diseases.

*Its translaminar activity enables it to penetrate the leaf tissue and control fungi on both the upper and lower surfaces of the leaves.

*Preventive Use: When used before an infection occurs in the field, it prevents the pathogen (fungus) from entering the plant body.

*Curative Use: When applied after an infection has occurred, it disrupts the reproduction of the fungus. As a result, no new infection or disease symptoms develop.

*Eradicant Use: It suppresses the spread of existing pathogens (spores).

Benefits of Diaction 25 SC

#Diaction 25 SC is a modern fungicide that successfully controls Sheath Blight and Sheath Rot diseases in rice.

#It is environmentally friendly and cost-effective.

#It works simultaneously as a preventive, curative, and eradicant treatment.

#It helps produce well-filled, glossy grains with a bright golden color, ensuring higher yield and better grain quality.

#It is an excellent solution for controlling a wide range of fungal diseases in rice as well as various vegetable crops.

Application Rate

Crop Pest Dosage
Per Liter of Water Per Acre Per Hectare
Tea Black rot, Black rust 1 ml 300 ml 750 ml
Rice Sheath Blight, Sheath Rot, False Smurt 1 ml 200 ml 500 ml

Time of Application

*1st Spray: Apply at 30–35 days after transplanting (DAT), at the maximum tillering stage.

*2nd Spray: Apply at 50–55 days after transplanting (DAT), at the panicle initiation (booting) stage.

Instructions: Do not allow livestock or domestic animals to enter the treated field for 7-14 days after application. Do not harvest the crop during this restricted period.

Precautions

Read and follow all instructions written on the package carefully before use.

Pack Size: 50 ml, 100 ml, 250 ml, 500 ml

Registration No.: AP-7938